মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের কর্মীদের হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ সরকারি কলেজে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। গতকাল সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সরকারি কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাহজালাল সুমন, সহসভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন প্রমুখ।