মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল সার্ভিস কর্মসূচির স্থায়ীকরণের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে। ন্যাশনাল সার্ভিসের প্রায় পাঁচ হাজার কর্মী কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন করেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ কর্মসূচির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং কর্মসূচির দুই বছরের মেয়াদ শেষে আবারও কর্মীদের বেকার হওয়ার হাত থেকে রক্ষার দাবি জানান।