মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে পরিবারকল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। উপজেলা সদরে গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রায় আধা ঘণ্টার ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর একই দাবিতে ইউএনও বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।