প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে সোনালী ব্যাংকের কর্মচারী শফিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে৷ গতকাল সোমবার উপজেলার কুর্ণী বাসস্ট্যান্ড এলাকায় সকাল ১০টা থেকে এক ঘণ্টা পর্যন্ত এই মানববন্ধন হয়৷ এতে এলাকার কয়েক শ নারী-পুরুষ অংশ নেন৷ এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ূন তালুকদার, নিহতের স্ত্রী আলেয়া বেগম প্রমুখ বক্তব্য দেন৷ মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি৷