মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৌদ্ধদের তীর্থস্থান ভারতের বুদ্ধ গয়া মহাবিহারে বোমা হামলার ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশে বসবাসকারী বৌদ্ধ সম্প্রদায়। গতকাল সোমবার নগরের প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে নিন্দার পাশাপাশি বাংলাদেশের মন্দির ও বৌদ্ধ সম্প্রদায়ের নিরাপত্তার দাবি জানানো হয়। বাংলাদেশের বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটি এই মানববন্ধনের আয়োজন করে। সংগঠনের কো-চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, আজতনন্দ মহাস্থবির, অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া প্রমুখ এতে বক্তব্য দেন।