মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খালগুলো একের পর এক দখল হয়ে যাওয়ায় জলাবদ্ধতা বাড়ছে, নৌ-যোগাযোগ বন্ধ হচ্ছে এবং পানির স্তর নিচে নামছে। খালগুলো রক্ষা ও সচল করতে এখনই ব্যবস্থা না নেওয়া হলে ঢাকা শহর ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে পড়বে। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও গ্রিনবেল্ট ট্রাস্টের নেতারা এসব কথা বলেন।