মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গতকাল বুধবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পাশে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আকতার আহমদ সিকদারের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নুরুল আলম জিকুর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার সেক্টর কমান্ডারস ফোরাম লোহাগাড়া কমিটির সভাপতি মোস্তফিজুর রহমান চৌধুরী, সাংবাদিক মো. জামাল উদ্দিন। আরও বক্তব্য দেন আবদুল হামিদ, আবদুস শুক্কুর রশিদী, মিয়া মোহাম্মদ শাহজাহান, নাজমুল হাসান প্রমুখ।