মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্যপণ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানো প্রতিরোধ, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভেজালবিরোধী অভিযান জোরদারের দাবিতে গতকাল শনিবার গাইবান্ধা শহরের ডিবি রোডে মানববন্ধন হয়েছে। গাইবান্ধা নাগরিক পরিষদ আয়োজিত এই মানববন্ধনে পৌরসভার মেয়র শামছুল আলম, নাগরিক পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, শাহ শরিফুল ইসলাম, মিহির ঘোষ, আবু জাফর, জহুরুল কাইয়ুম, গোলাম মারুফ, শাহ মাসুদ মিলন, ময়নুল ইসলাম, আলমগীর কবির, সাজেদা পারভীন প্রমুখ বক্তব্য দেন।