মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চক লেঙ্গুড়া গ্রামের ইমন আহাম্মদকে (৬) হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার শোভাযাত্রা, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ইমনকে গত সোমবার অপহরণের পর হত্যা করে দুর্বৃত্তরা। ইমন ওই গ্রামের প্রবাসী বাদল আহাম্মদের ছেলে। সে নলুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল।  নেত্রকোনা প্রতিনিধি