প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের দাবিতে বরিশাল সিটি করপোরেশনের বর্ধিত এলাকার ২৮, ২৯ এবং ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গতকাল সোমবার সকাল ১০টা থেকে আধা ঘণ্টার মানববন্ধন পালন করেছেন৷ পরে তাঁরা বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেন৷ মানববন্ধনে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবীর, কাজী শহীদ, খায়রুল মামুন প্রমুখ। তাঁরা বলেন, দিনে গড়ে ১৮ ঘণ্টাই বিদ্যুৎ পান না এ এলাকার বাসিন্দারা৷ তাই বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন। বরিশাল অফিস