মানববন্ধন
ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে র্যাবের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার নওগাঁয় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। নওগাঁ শহরের মুক্তির মোড়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচির আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখা। সমাবেশে বক্তব্য দেন জাসদ নেতা হাবিবুর রহমান চৌধুরী, ছাত্রনেতা জয়ন্ত কুমার বর্মণ, মতিউর রহমান প্রমুখ।