মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বামনা উপজেলার কলেজছাত্রী নাদিরা আক্তারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন তাঁর সহপাঠী ও শিক্ষকেরা। গতকাল বৃহস্পতিবার সকালে বামনা শহরের বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের সামনের রাস্তায় অনুষ্ঠিত এ মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা এবং নিহত কলেজছাত্রীর পরিবারের সদস্যরা অংশ নেন। নাদিরা ওই কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। ৮ সেপ্টেম্বর পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে মারা যান।