মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে ধর্ষণ, গণধর্ষণ ও ধর্ষণের পর হত্যাসহ নারী ও শিশুর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) কুষ্টিয়া শাখা।জেলা গণগ্রন্থাগারের সামনে গতকাল রোববার আয়োজিত মানববন্ধনে সনাক কুষ্টিয়ার সভাপতি আবু দাউদ, সদস্য রফিকুল আলম, শিল্পী অশোক সাহা ও সমাজসেবক সৈয়দা হাবিবা বক্তব্য দেন।