মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবারে ভেজালের প্রতিবাদে এবং এ বিষয়ে যথাযথ আইন প্রণয়নের দাবিতে গত শুক্রবার (২৩ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ ভোক্তারা৷ এটি সচেতন নাগরিকদের একটি সম্মিলিত উদ্যোগ৷ দেশে যে আশঙ্কাজনক হারে খাদ্যে ভেজালের ঘটনা ও দূষিত খাবারের বিস্তৃতি ঘটছে, তার বিরুদ্ধে সোচ্চার এই উদ্যোগ৷ সংগঠনটির মূল লক্ষ্য, বাজারে যাতে ভেজাল ও ফরমালিন মেশানো ফল, সবজি, মাছ-মাংস, পোলট্রি, মসলা বিক্রি না হয়, তা নিশ্চিত করা৷ বর্তমানে এ সংগঠন জনসচেতনতা সৃষ্টিতে নিয়োজিত৷ খাদ্যে ভেজাল রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের কাছে একটি পিটিশনও দাখিল করতে যাচ্ছে সংগঠনটি৷ বিজ্ঞপ্তি৷