মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আর্সেনিকে আক্রান্ত রোগীর চিকিৎসাসেবা ও আর্সেনিকমুক্ত পানির দাবিতে মানববন্ধন হয়েছে।
বেসরকারি সংগঠন কারিতাসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর শহরের উত্তর বাজার মুক্তিযোদ্ধা সংসদের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়৷ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা আইরীনের কাছে আর্সেনিকে আক্রান্ত রোগীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি