প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে গতকাল রোববার পৌর ভবনের সামনের সড়কে ইভ টিজিংবিরোধী মানববন্ধন হয়েছে৷ এতে পৌর পরিষদ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন৷ এ সময় পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, মহিলা কাউন্সিলর সুলতান আরা বেগম ও কাউন্সিলর মনিরুজ্জামান বক্তব্য দেন৷