প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর এলিফ্যান্ট রোডের অ্যারোপ্লেন মসজিদের মোতোয়ালি এস এম আনিসুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে এ পদ থেকে তাঁকে অপসারণের দাবিতে সম্প্রতি মানববন্ধন করেছেন মুসল্লিরা৷ তাঁদের অভিযোগ, মসজিদে কোনো কমিটি নেই৷ আনিসুর রহমান সব ক্ষমতা কুক্ষিগত করে মসজিদটির উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে রেখেছেন৷ মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কমিটি গঠন; যা মসজিদের সমস্যাগুলো সমাধান করবে ও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে৷ বিজ্ঞপ্তি৷