মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে একের পর এক খুন, গুম ও অপহরণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বুধবার সকালে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় মানবকল্যাণ ফাউন্ডশনের উদ্যোগে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় মানবকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আবদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর উদ্দিন চৌধুরী প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে পেশাজীবী নেতারা ও ছাত্রছাত্রীরাও অংশ নেন। গত সাড়ে পাঁচ মাসে জেলায় খুন হয়েছে ৩৮ জন, অপহরণের ঘটনা ঘটেছে ১৫টি, এ ছাড়া নিখোঁজ আছেন এক ইউপি চেয়ারম্যানসহ বিএনপির তিন নেতা।