মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার ইউনিয়ন পরিষদের (ইউপি) সমানে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তৃতা করেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক আবদুর রউফ, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, ধুবরিয়া ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান, বেকড়া আটগ্রাম ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, ভাদ্রা ইউপি চেয়ারম্যান শওকত হোসেন প্রমুখ৷ গত ৯ ফেব্রুয়ারি পুগলী গ্রামের জহুরা নামের এক নারী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহত নারীর স্বামী আয়নাল হক চেয়ারম্যানসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।