প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিভাবকদের প্রতি বাল্যবিবাহ বন্ধ করার আহ্বান জানিয়ে গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে শহীদ রফিক সড়কে মানববন্ধন করা হয়েছে৷ জাতীয় মহিলা সংস্থা মানিকগঞ্জ জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে৷ এতে ওই সংগঠনের মানিকগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান লক্ষ্মী চ্যাটার্জি সভাপতিত্ব করেন৷ জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জামিলা বেগম, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার সদস্য কাজী শিউলী আক্তার, তাজরানা ইয়াসমিন, নারীনেত্রী মোর্শেদা সাখাওয়াৎ, ফরিদা আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন। সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্তি পেতে অভিভাবক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে৷