মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা-মোহনগঞ্জ বাইপাস সড়ক নির্মাণের দাবিতে নেত্রকোনা শহরের মোক্তারপাড়ায় জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জনউদ্যোগ ফোরামের উদ্যোগে গতকাল শনিবার সকালে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোস্তাফিজুর রহমান খান, জেলা সাংবাদিক সমিতির সভাপতি হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সহসভাপতি শ্যামলেন্দু পাল প্রমুখ। নেত্রকোনা প্রতিনিধি