মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়চর বেনীনগর গ্রামের মেছোঘাটা এলাকার ফারুক মোল্লা (২৩) হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী৷ গতকাল বুধবার বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। নিহতের বড় ভাই জাফর মোল্লা বলেন, গত ২০ মে ঢাকার লালবাগে ফারুক তাঁর বাড়িতে বেড়াতে যায়। ২৫ মে দুপুরে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি৷ ২৯ মে দুপুরে কেরানীগঞ্জের সানার চর এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা লাশ উদ্ধার করে পুলিশ। l