মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বড় বাজার ও এস এস রোডের ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাটের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন ও সমাবেশ করেছেন ব্যবসায়ীরা৷ বড় বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বড় বাজার প্রাঙ্গণে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ওই কর্মসূচি পালন করা হয়৷ এ সময় বক্তব্য দেন বাজার সমিতির সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক জিন্নাহ সরদার প্রমুখ৷