মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ বন্ধে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে গত ২৩ জুন বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) উদ্যোগে ময়মনসিংহে মানববন্ধন ও শোভাযাত্রা হয়েছে। সকাল ১০টায় শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন শেষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। ওই দিন বেলা তিনটায় ময়মনসিংহ শহরের কৃষ্টপুরে অবস্থিত ডিএস কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ‘আমি এবং আমার পৃথিবী’ পাইলটিং কার্যক্রমের ওপর প্রদর্শনী হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ইকরামুল হক, এফপিএবির সভাপতি মরিয়ম বেগম, নির্বাহী পরিচালক এএফএম মতিউর রহমান প্রমুখ।