মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলায় সাংবাদিক হুসাইন বুলবুলকে পেটানোর ঘটনায় যুবলীগের নেতাদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে সালথা প্রেসক্লাবের উদ্যোগে ওই মানববন্ধন করা হয়। গত ৩০ জুন সকাল সাড়ে ১০টার দিকে সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাঙালি খবর-এর নিজস্ব প্রতিবেদক এম কিউ হুসাইন বুলবুলকে ডেকে নিয়ে উপজেলা পরিষদের সামনে পিটিয়ে আহত করেন সালথা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেনসহ কয়েকজন নেতা।