প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বতন্ত্র বেতন স্কেল ও চাকরির বয়স ৬৭ বছর করার দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল রোববার মানববন্ধন করেছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বেলা ১১টায় ক্যাম্পাসের জয় বাংলার পাদদেশে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন আ ক ম মোস্তফা জামান, সমিতির সাধারণ সম্পাদক ও প্রক্টর মোহাম্মদ আলী, অধ্যাপক বদিউজ্জামান, সহযোগী অধ্যাপক এস এম হেমায়েত জাহান, মো. আতিকুর রহমান, সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান প্রমুখ।