মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলাকারী পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে নোয়াখালীর সেনবাগে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। গতকাল রোববার বেলা ১১টায় সেনবাগ থানার মোড় থেকে প্রেসক্লাব চত্বর পর্যন্ত মানববন্ধন হয়। পরে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক, সাধারণ সম্পাদক ফারুক বাবুল, বিএনপির নেতা আমিন উল্লা প্রমুখ।