প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রথিন সাহা ও তাঁর স্ত্রীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এই কর্মসূচির আয়োজন করে শিবালয় উপজেলা পূজা উদ্যাপন পরিষদ। মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে ইউএনওর কার্যালয়ে গিয়ে ইউএনও গালিভ খানের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।