প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম ও মহিলা কলেজে ছাত্রলীগের ভর্তি-বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন হয়। এতে ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাহিদ সুজনের সভাপতিত্বে বক্তব্য দেন মশিউর রহমান রিচার্ড, খাদিজা আক্তার অন্তরা, শুভ দেব প্রমুখ। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে ভর্তি-বাণিজ্য বন্ধের দাবিতে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন।