মানববন্ধন ও আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের সখীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) মানববন্ধন ও আলোচনা সভা করেছে। উপজেলার মুখতার ফোয়ারা চত্বরে গতকাল সোমবার বিকেলে মানববন্ধন ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আলোচনা সভা করা হয়। উপজেলা দুপ্রকের সভাপতি রেনুবর রহমান এতে সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, ইউএনও মৌসুমী সরকার, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহম্মদ ছবুর রেজা, হাতিয়া কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন, সখীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইউম হোসাইন প্রমুখ।