প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সবাই মিলে শপথ করি—দুর্নীতিবাজদের ঘৃণা করি’ স্লোগানে গতকাল শনিবার সকালে পাবনা শহরের আবদুল হামিদ সড়কে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও পদযাত্রা করেছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। সকাল ১০টায় দুর্নীতিবিরোধী বিভিন্ন পোস্টার ব্যানার নিয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা আবদুল হামিদ সড়কের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সামনে সমবেত হন। একপর্যায়ে তাঁরা মানববন্ধন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরে আবদুল হামিদ সড়কে পদযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।