মানববন্ধন ও বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীতে গতকাল রোববার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে ‘আমরা সংক্ষুব্ধ নাগরিক সমাজ, নোয়াখালী’র ব্যানারে ওই কর্মসূচির আয়োজন করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১০টা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক ও উন্নয়ন সংগঠন, সাংস্কৃতিককর্মী এবং সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। এরপর সকাল ১০টায় উপস্থিত ব্যক্তিরা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন রচনা করেন।