প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেট্রলবোমায় মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা গতকাল বুধবার ক্যাম্পাসে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে ক্যাম্পাসে একটি মৌন মিছিল বের হয়। মিছিলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. আবুল হোসেন, রেজিস্ট্রার মো. মমিনুল হক, প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ মুশফিকুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক মো. রাশেদ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ অংশ নেন।