প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দার আইনপুর মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী আজিজুর রহমানের (১৬) খুনের সঙ্গে জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী এবং মাদ্রাসার শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে নগরকান্দা উপজেলা সদরে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে বক্তব্য দেন নিহত আজিজুরের বাবা মোমরেজ শেখ। প্রসঙ্গত, আজিজুর রহমান উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাগুটিয়া গ্রামের বাসিন্দা। এ বছর তাঁর দাখিল পরীক্ষা দেওয়ার কথা ছিল। গত রোববার রাতে অজ্ঞাতনামা ব্যক্তি তাঁকে মুঠোফোনে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। নগরকান্দা থানার ওসি মো. আফসারউদ্দিন বলেন, এ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গত মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে।