মানববন্ধন ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, লুটপাট ও তুলসী রানী দাসের গর্ভের সন্তানকে হত্যার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘জাগো হিন্দু পরিষদ’ কুড়িগ্রাম জেলা শাখা গতকাল শুক্রবার এ কর্মসূচির আয়োজন করে। এ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম আব্রাহাম লিংকন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মাহবুবার রহমান, জেলা মহিলা পরিষদের সহসভাপতি রওশনারা বেগম, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সরকার, সুমন মোহন্ত, সৌরভ সরকার প্রমুখ।