মানববন্ধন ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় সংখ্যালঘু, মুক্তচিন্তার মানুষসহ সব গুপ্তহত্যার প্রতিবাদে কুড়িগ্রামে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন ও সমাবেশ হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বেলা ১১টায় কুড়িগ্রাম শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী ওই সব কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক শ্যামল ভৌমিক, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিরাজুল ইসলাম, ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, উদীচী কুড়িগ্রামের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী, মহিলা পরিষদের সভানেত্রী নন্দীতা চক্রবর্তী, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ প্রমুখ। বক্তারা সব গুপ্তহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি সরকারকে জঙ্গি দমনে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।