মানববন্ধন ও সমাবেশ
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রাজশাহীর বাগমারা, নওগাঁর আত্রাই ও সিরাজগঞ্জের রায়গঞ্জে সমাবেশ ও মানববন্ধন হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
বাগমারা (রাজশাহী): রাজশাহীর বাগমারার পীরগঞ্জ বিএম কলেজের উদ্যোগে গতকাল অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আয়েন উদ্দিন, জাহাঙ্গীর আলম, মকছেদ আলী, দুলাল উদ্দিন প্রমুখ।
আদমদীঘি (বগুড়া): নওগাঁর আত্রাইয়ে উপজেলার সর্বস্তরের আলেম উলামা, কওমি মাদ্রাসার প্রধান ও মসজিদের ইমামদের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আমিনুল ইসলাম, মতিউর রহমান, আশরাফুল ইসলাম প্রমুখ।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): গত রোববার বিকেলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা বাজার চত্বরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোতাহার হোসেন।