মানববন্ধন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যকর্মী ও সরকারি তোলারাম কলেজের মেধাবী ছাত্র দিদারুল ইসলাম চঞ্চলের হত্যাকারীরের বিচারের দাবিতে আগামী শুক্রবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।গতকাল মঙ্গলবার মঞ্চের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালের ১৬ জুলাই রাতে দিদারুল নিখোঁজ হন। এর দুই দিন পর শীতলক্ষ্যা নদীতে তাঁর লাশ পাওয়া যায়। দুই বছর অতিবাহিত হলেও হত্যার রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি।