প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি চাকরি জাতীয়করণ এবং সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বেতনবৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমিতি এ কর্মসূচি পালন করে।সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সামছুল আলম ও মহাসচিব মৃগেন্দ্র মোহন সাহার নেতৃত্বে এ কর্মসূচিতে বিভিন্ন জেলার বেসরকারি প্রাথমিক শিক্ষকেরা অংশ নেন। কর্মসূচি পালনের সময় বেসরকারি শিক্ষকদের গত ২০ বছরের আন্দোলন-সংগ্রামের চিত্রপ্রদর্শনী করা হয়।