মানববন্ধন কর্মসূচিতে খাদ্যে ভেজাল রোধে কমিশন গঠনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্যে বিষ বা ভেজাল রোধে স্বতন্ত্র খাদ্য কমিশন গঠনের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ)। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সংগঠন দুটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, খাদ্যে যাঁরা বিষ বা ভেজাল মেশান, তাঁরা মানুষ হত্যার সমান অপরাধ করেন। এঁদের কারণে প্রতিদিনকার আহারে মানুষ বিষাক্ত খাদ্য গ্রহণে বাধ্য হচ্ছে। বিষাক্ত খাদ্যের প্রভাবে ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্তের হার দিন দিন বাড়ছে। কর্মসূচি আয়োজকেরা বিশুদ্ধ খাদ্য নিশ্চিত ও খাদ্যের গুণগত মান নিয়ন্ত্রণে অবিলম্বে একটি স্থায়ী স্বতন্ত্র খাদ্য কমিশন গঠন করার দাবি জানান। ওই কমিশনের অনুমতি ছাড়া কেউ খাদ্যের বিপণন ও প্রচার করতে পারবে না।