মানববন্ধন গণস্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলার বাসিন্দাদের সুবিধার্থে ঢাকা-সিরাজগঞ্জ রুটে যাত্রী পরিবহনের মানসম্মত গাড়ি, ট্রেনসহ ৬ দফা দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে। শেষে একটি প্রতিবাদ মিছিলও বের করা হয়। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিমের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জিল্লুর তালুকদার, নব কুমার, আমিনুল ইসলাম, মামুন বিশ্বাস, তামিম তূর্য প্রমুখ।