মানববন্ধন পণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সরকারি তিতুমীর বাজারের পূর্বাঞ্চলে অবৈধভাবে দোকান বরাদ্দ দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি হওয়ার কথা ছিল। গত শুক্রবার রাতে ব্যবসায়ীদের বাড়ি অভিযান চালিয়ে তিতুমীর বাজার কমিটির নির্বাহী সদস্য সুকুমার সরকার (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদপুর কোতোয়ালি এসআই নজরুল ইসলাম বলেন, একটি চাঁদাবাজির মামলায় সুকুমারকে গ্রেপ্তার করা হয়েছে।