মানববন্ধন-পথসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার দফা দাবিতে গতকাল মঙ্গলবার পাবনার ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন ও পথসভা করেছেন। শহরের রেলওয়ে গেটে সকাল সাড়ে ১০টায় মানববন্ধন কর্মসূচি চলাকালে পথসভায় বক্তব্য দেন এটিআই ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নবাব হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিমল হোসেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুস সামাদ, শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা, নুসরাত জাহান প্রমুখ। ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন এ সময় অনুষ্ঠানে উপস্থিত হন ও শিক্ষার্থীদের চার দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। পরে শিক্ষার্থীরা ঈশ্বরদীর ইউএনও শাকিল মাহমুদের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি|