মানববন্ধন, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার তেরী বাজার এলাকার ব্যবসায়ী মহল পৌর এলাকার রাস্তা সংস্কারের দাবিতে গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পৌর এলাকার ব্যবসায়ী মজিবুর রহমান আনসারী, মানিক সরকার, নিতাই সাহা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রেসক্লাব মোড় থেকে উকিলপাড়া হয়ে তেরি বাজার ঘাট সড়ক, কালীবাড়ি মোড় থেকে কলেজ রোড হয়ে উপজেলা পরিষদ মোড় সড়ক খানাখন্দে ভরা। এ ব্যাপারে পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন বলেন, শিগগিরই সড়কগুলোর সংস্কারকাজ শুরু হবে।