প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের দশম শ্রেণীর ছাত্র সাদমান সাকিব প্রিন্স হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল সোমবার সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সকাল ১০টায় কলেজের সামনে মানববন্ধনে বক্তব্য দেন অধ্যক্ষ ফয়েজুল বারী, প্রশিক্ষক মনিউল হাসান। গত বৃহস্পতিবার সাদমান সাকিব তাদের শহরের আদর্শপাড়া সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। রোববার সকালে শহরের রায়ের পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে পিরোজপুরের কাউখালী উপজেলা যুবলীগের সদস্য এনামুল হক হত্যার প্রতিবাদে জেলা যুবলীগ দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পিরোজপুর প্রতিনিধি