মানববন্ধন-বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিড়িশিল্প রক্ষা ও সিগারেটের সমপরিমাণ শুল্ক না বাড়ানোর দাবিতে আকিজ বিড়ির পাবনার ঈশ্বরদীর কারখানার তিন হাজার শ্রমিক মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগরে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ শেষে পথসভায় বক্তব্য দেন বিড়িশ্রমিক শহিদুল ইসলাম, বকুল মিয়া, আবু তালেব, রাবেয়া বেগম, সখিনা খাতুন প্রমুখ। এনবিআর বিদেশি কোম্পানির চাপে সিগারেটের সঙ্গে বিড়ির কর সমপরিমাণ করার জন্য চেষ্টা করছে। এটি বাস্তবায়িত হলে বিড়ির দাম বেড়ে যাবে ও বিক্রি কমে যাবে। ফলে দেশের কারখানাগুলোও বন্ধ হয়ে যাবে। এ কারণে দেশের লাখ লাখ বিড়িশ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়বে।