মানববন্ধন বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে তানভীর আহমেদ (৭) নামের এক শিশুকে গলা কেটে হত্যার চেষ্টাকারী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী ও তানভীরের সহপাঠীরা। গত বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার কান্দাইল গ্রামে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শিশুটির বাবা লুৎফর রহমান, শিক্ষক আজাহারুল ইসলাম প্রমুখ। তানভীরের বাবার করা মামলা সূত্রে জানা যায়, ২০ অক্টোবর কান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তানভীর গ্রামে নিজ বাড়ির পাশে খেলছিল। পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশী আনারুল ইসলামের ছেলে নাজমুল এবং আহসান আলীর ছেলে জুয়েল মিলে তানভীরকে ধরে বিল এলাকায় নিয়ে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেন। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে। জুয়েলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।