মানববন্ধন, মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাগো শরীয়তপুর, যাব না ফরিদপুর’ এই স্লোগান দিয়ে প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুরের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে জাগো শরীয়তপুর নামে একটি সংগঠন জেলা শহরে মিছিল শেষে শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেন।