মানববন্ধন, সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের নিপীড়নের প্রতিবাদে জয়পুরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর এলাকার প্রধান সড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নৃপেন্দ্রনাথ মণ্ডল। বক্তব্য দেন রতন কুমার খাঁ, নন্দকিশোর আগরওয়ালা, রেবতি মণ্ডল, নির্মল কুমার মণ্ডল, হৃষিকেশ সরকার প্রমুখ।