মানববন্ধন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসেম্বরের মধ্যে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে ডাকা পূর্বনির্ধারিত মানববন্ধন স্থগিত করেছে সিলেট সদর-কোম্পানীগঞ্জ উন্নয়ন ফোরামের নেতারা। গতকাল শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল বেলা দুইটায় পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনটি হওয়ার কথা ছিল। গতকাল সকালে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ ডিসেম্বরের মধ্যে সংস্কারকাজ শুরুর আশ্বাস দিয়ে মানববন্ধন স্থগিতের অনুরোধ জানান। সেই পরিপ্রেক্ষিতে মানববন্ধন স্থগিত করা হয় বলে ফোরাম নেতা শফিকুল ইসলাম জানান। সড়কটির দুর্দশা নিয়ে গতকাল প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।